ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

১৭ এপ্রিল রাত থেকে হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

এ বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে আগামী ১৭ এপ্রিল রাত থেকেই হজ ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। রোববার (১২ এপ্রিল) বিকেলে সচিবালয়ে হজ ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্মমন্ত্রী জানান, হজযাত্রা নির্বিঘ্ন রাখতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। হাজীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেছেন, কারণ তারা আল্লাহর মেহমান।
তিনি আরও বলেন, এবারের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজেই। শুধু ফ্লাইট পরিচালনা নয়, সৌদি আরবে হাজীদের অবস্থানকালীন সার্বিক ব্যবস্থাপনাও সুষ্ঠুভাবে পরিচালনার নির্দেশ দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০২৬ সালের হজের জন্য বাংলাদেশ থেকে মোট ৭৬ হাজার ৫৮০ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন এবং সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৪ হাজার ২৬০ জন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৯:০০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
২৩ বার পড়া হয়েছে