ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

২০২৪ সালে স্পেন যাওয়ার পথে মৃত বা নিখোঁজ ১০ হাজার অভিবাসনপ্রত্যাশী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

২০২৪ সালে স্পেন যাওয়ার পথে মৃত বা নিখোঁজ ১০ হাজার অভিবাসনপ্রত্যাশী।

স্পেনে যাওয়ার পথে চলতি বছরে (২০২৪ সাল) ১০ হাজার ৫৪৭ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছে বা নিখোঁজ হয়েছে। স্পেনভিত্তিক অভিবাসী অধিকার বিষয়ক সংস্থা কামিনদাদো ফ্রন্তেরাস এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

সংস্থাটির মতে, ২০২৩ সালের তুলনায় চলতি বছর নিখোঁজ অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ৫০ শতাংশেরও বেশি হয়েছে।

সংস্থাটির ‘রাইট টু লাইফ ২০২৪’ প্রতিবেদনে বলা হয়, এই পথে স্পেন যাওয়ার চেষ্টা করার সময় দিনে গড়ে ৩০ জন মৃত্যুর মুখে ঢলে পড়ছে যা রেকর্ড।
 
প্রতিবেদনে আরও বলা হয়, ‘মৃতদের মধ্যে অন্তত ৪২১ জন নারী ও এক হাজার ৫৩৮টি শিশু বা অপ্রাপ্তবয়স্ক।’
 
এর আগের বছর ২০২৩ সালে গড়ে প্রতিদিন ১৮ জনের মৃত্যু হয়েছিল।
 
সাগরে নৌকাডুবি ও অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর বিষয়ে কামিনদাদো ফ্রন্তেরাস বলেছে, ঝুঁকিতে থাকা ব্যক্তিকে উদ্ধারের দায়িত্ব ও মানুষের ‘বাঁচার অধিকারকে প্রাধান্য দেয়া হচ্ছে না। এর চেয়ে বরং অভিবাসী নিয়ন্ত্রণের দিকটি বেশি প্রাধান্য পাচ্ছে।
 
এক বিবৃতিতে সংস্থাটির প্রতিষ্ঠাতা হেলেনা মালেনো বলেন, মৃত্যুর এই সংখ্যাগুলো আমাদের উদ্ধার ও সুরক্ষা ব্যবস্থাগুলোর গভীর ব্যর্থতাকে তুলে ধরে।
 
এক বছরে ১০ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এই ট্র্যাজেডি মেনে নেয়া যায় না।
  
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
১৫৬ বার পড়া হয়েছে