ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

২২ বছর পর আফকন সেমিফাইনালে মরক্কো, ক্যামেরুনকে হারিয়ে শেষ চারে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আফ্রিকা কাপ অব নেশন্সে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনকে ২-০ গোলে পরাজিত করে শেষ চারে পৌঁছায় উত্তর আফ্রিকার দলটি। ২০০৪ সালে রানার্সআপ হওয়ার পর এই প্রথম তারা সেমিফাইনালের মঞ্চে উঠল। উল্লেখ্য, ১৯৭৬ সালের চ্যাম্পিয়নরা এরপর এতদিন শেষ চারের স্বাদ পায়নি।
শুক্রবার (৯ জানুয়ারি) রাবাতের প্রিন্স মৌলে আব্দেল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে আধিপত্য দেখায় স্বাগতিক মরক্কো। ম্যাচের ২৬তম মিনিটে রিয়াল মাদ্রিদের উইঙ্গার ব্রাহিম দিয়াজ গোল করে ৬৪ হাজার দর্শককে উল্লাসে ভাসান। এই গোলের মাধ্যমে এক আসরে পাঁচ গোল করে আফকনের ইতিহাসে মরক্কোর প্রথম খেলোয়াড় হন তিনি। পাশাপাশি, গত ৫৭ বছরে একমাত্র খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচেই গোল করার অনন্য কীর্তিও গড়েন দিয়াজ। প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল মরক্কো।
বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল ধরে রাখে স্বাগতিকরা। ৭৪তম মিনিটে সাইবেরির গোলে ব্যবধান বাড়ে ২-০। এরপর ম্যাচে ফেরার চেষ্টা চালালেও ক্যামেরুনের আক্রমণগুলো মরক্কোর রক্ষণভাগ ভেদ করতে পারেনি। একাধিক সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি তারা।
শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো। আগামী বুধবার একই ভেন্যুতে আলজেরিয়া ও নাইজেরিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে লড়বে দিয়াজ-সাইবেরিরা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
৭৭ বার পড়া হয়েছে