ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

৩০০ আসনে দুই হাজারের বেশি মনোনয়নপত্র জমা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দেশের ৩০০ আসনে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মিলিয়ে মোট ২,৫৬১টি মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশন এ তথ্য প্রকাশ করে।

দলভিত্তিক হিসেবে বিএনপি সর্বোচ্চ ৩৩১টি মনোনয়নপত্র জমা দিয়েছে। এছাড়া, জামায়াত ইসলামী ২৭৬, ইসলামী আন্দোলন ২৬৮, জাতীয় পার্টি ২২৪, গণঅধিকার পরিষদ ১০৪, বাংলাদেশ খেলাফত মজলিস ৯৪, খেলাফত মজলিস ৬৮, এবি পার্টি ৫৩, সিপিবি ৬১, জাতীয় নাগরিক পার্টি ৪৪ এবং বাসদ ৪১টি মনোনয়নপত্র জমা দিয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা ৪৭৮টি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তফসিল অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ৫ থেকে ৯ জানুয়ারি প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ২২ জানুয়ারি থেকে প্রচারণা শুরু হবে। নির্বাচনী প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
৮০ বার পড়া হয়েছে