ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

৩০ আসনে ফল পাল্টানোর অভিযোগ, পুনর্গণনা ও শপথ স্থগিত চায় জামায়াত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৩০টি আসনে কারচুপি ও বিভিন্ন অনিয়মের কারণে ফলাফল পরিবর্তিত হয়েছে—এমন অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে পুনর্গণনার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে এসব আসনে বিজয়ী ঘোষিত প্রার্থীদের শপথ গ্রহণ স্থগিত রাখার আবেদনও করেছে দলটি। বিষয়টি জানিয়েছেন জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, খুলনা-৫, পঞ্চগড়-১, ঢাকা-১৭ ও ঢাকা-৬সহ মোট ৩০টি আসনে ব্যবস্থাপনার ঘাটতি ও অনিয়মের প্রভাব পড়েছে। তার অভিযোগ, এসব আসনে নানা কারচুপির মাধ্যমে ১১ দলীয় জোটের প্রার্থীদের পরাজিত করা হয়েছে। তাই পুনর্গণনা ও শপথ স্থগিতের দাবিতে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
এ সময় তিনি আরও দাবি করেন, নির্বাচনের পর ১১ দলীয় জোটের সমর্থক ও এজেন্টদের ওপর হামলার ঘটনা ঘটছে। সর্বাধিক আসন পাওয়া দলের নেতারা এসব হামলা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
৬২ বার পড়া হয়েছে