ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের বাকি অর্থ জমার তাগিদ ধর্ম মন্ত্রণালয়ের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

২০২৬ সালের হজে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রাথমিকভাবে নিবন্ধিত হজযাত্রীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার (২২ ডিসেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হজ-২০২৬ এর জন্য সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমেই তিন লাখ পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারিকৃত নির্দেশনায় উল্লেখ করা হয়, হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬ অনুযায়ী প্রত্যেক হজযাত্রীকে নির্ধারিত প্যাকেজ মূল্যের সম্পূর্ণ অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়া বাধ্যতামূলক। সে অনুযায়ী, যেসব হজযাত্রী এখনো নির্বাচিত প্যাকেজের পুরো টাকা পরিশোধ করেননি, তাদেরকে ৩১ ডিসেম্বরের মধ্যে বাকি অর্থ জমা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রণালয় আরও সতর্ক করেছে, নির্ধারিত সময়সীমার মধ্যে অবশিষ্ট টাকা জমা না দিলে সংশ্লিষ্ট হজযাত্রীর হজে গমন অনিশ্চিত হয়ে পড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
৯৫ বার পড়া হয়েছে