ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জুলাই সনদ ও গণভোটের সাংবিধানিক ভিত্তি নিয়ে নতুন বিতর্ক, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন Logo ফিটনেস সমস্যায় ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার নেই Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না

রাজকীয় রূপে মুগ্ধ করলেন বুবলী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর শেষে আবারও কাজের ব্যস্ততায় ফিরেছেন। কিছুদিন আগে ছেলে ও শাকিব খানের সঙ্গে সেখানে বেড়াতে গিয়ে আলোচনায় আসেন তিনি। সংবাদ পাঠিকা হিসেবে কর্মজীবন শুরু করা বুবলী এখন ঢালিউডের শীর্ষ নায়িকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

শুধু পর্দায় নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় এই নায়িকা। ভক্তদের সঙ্গে নিজের জীবনের নানা মুহূর্ত ভাগ করে নিতে ভালোবাসেন তিনি। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ফেসবুকে কয়েকটি নতুন ছবি শেয়ার করেছেন বুবলী, যা দ্রুতই ছড়িয়ে পড়ে অনলাইনে।

ছবিগুলোতে তাকে দেখা গেছে ঐতিহ্যবাহী লেহেঙ্গা পরিহিত রাজকীয় সাজে, হাতে আলতা আর মুখে মিষ্টি হাসি নিয়ে ক্যামেরার সামনে পোজ দিতে। ক্যাপশনে বুবলী লিখেছেন, “সবসময় তোমার অদৃশ্য মুকুট পরে থাকো, একদম সত্যিকারের রানির মতো।”

উল্লেখ্য, বর্তমানে বুবলী কাজ করছেন তার নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’-এ, যার গল্প পুরান ঢাকার জীবন ও সংস্কৃতিকে ঘিরে। সম্প্রতি রাজধানীর একটি ক্লাবে আয়োজিত মহরতের মাধ্যমে ছবিটির শুটিংয়ের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আদর আজাদ ও শবনম বুবলী।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
৮২ বার পড়া হয়েছে