ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

ঝিনাইদহে রাস্তার পাশে নবজাতকের জন্ম, পরিচয় না দিয়েই সন্তান রেখে চলে গেলেন মা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ পুরাতন বাজার এলাকায় এক অজ্ঞাত নারী প্রসব ব্যথা উঠলে মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সড়কের পাশে জন্ম দেন একটি ছেলে শিশু। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

নবজাতক ও তার মাকে প্রথমে আশপাশের নারীরা একটি বাড়িতে নিয়ে যান। বাড়িটির মালিক পরিবার আর্থিকভাবে স্বচ্ছল না হওয়ায় তারা পাশের মধুপর গ্রামের মালয়েশিয়া প্রবাসী ফজলুর করিমের স্ত্রী আনোয়ারা খাতুনকে খবর দেন। পরে আনোয়ারা নিজ বাড়িতে মা ও শিশুটির যত্ন নেন।

যত্নের একপর্যায়ে ওই নারীর পরিচয় জানতে চাইলে তিনি নিজের নাম, ঠিকানা বা পরিবারের যোগাযোগের কোনো তথ্যই দেননি। শিশুটির বাবার ব্যাপারেও সঠিক তথ্য দিতে পারেননি। ভিন্ন ভিন্ন গ্রামের নাম বলতে থাকায় সন্দেহ আরও বাড়ে। কিছুক্ষণ পর তিনি নবজাতককে আনোয়ারার কাছে রেখে সেখান থেকে চলে যান। বর্তমানে শিশুটি আনোয়ারা খাতুনের কাছেই রয়েছে। রাতে আনোয়ারা শিশুটিকে নিয়ে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা শেষে শিশুর অবস্থা ভালো বলে জানান। শিশুটির ওজন ছিল ২ কেজি ৮০০ গ্রাম।

আনোয়ারা খাতুন জানান, বাজার এলাকায় হঠাৎ প্রসব ব্যথা ওঠায় ওই নারীর সড়কের পাশেই সন্তান জন্ম হয়। খবর পেয়ে তিনি ছুটে গিয়ে মা-শিশুকে নিজের বাড়িতে নিয়ে আসেন। পরিচয় জানতে চাইলে ওই নারী কোনোভাবেই সঠিক তথ্য দেননি। আনোয়ারার ভাষ্যমতে, “তিনি বললেন—আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, মাঝেমধ্যে দেখতে আসবো—এ কথা বলেই তিনি চলে যান।”

ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দারা বিস্ময় প্রকাশ করেছেন। মনিরুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, ওই নারী স্থানীয় হোমিও চিকিৎসক সুরাব হোসেনের দোকানে এসেছিলেন। তাদের ধারণা, মা ও চিকিৎসকের মধ্যে আগে থেকেই পরিচয় থাকতে পারে। তবে সুরাব হোসেন দাবি করেন, তিনি ওই নারীকে চেনেন না; তার দোকানের পাশেই শিশুটির জন্ম হয় এবং তিনি শুধু ঘটনাটি দেখতে গিয়েছিলেন।

শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া তন্নি জানান, শিশুটির জন্মের ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে স্বাস্থ্য পরীক্ষায় নবজাতক সুস্থ থাকায় ভর্তি করার প্রয়োজন হয়নি।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৭৫ বার পড়া হয়েছে