ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

দুবাই এয়ার শোতে ভারতের ‘তেজস’ যুদ্ধবিমান দুর্ঘটনায় পাইলট নিহত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দুবাই এয়ার শোতে ভারতের একটি ‘তেজস’ যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে জানা যায়, ঘটনাস্থলেই প্রাণ হারান বিমানটির পাইলট।

শুক্রবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটের দিকে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভারতীয় প্রযুক্তিতে নির্মিত এই যুদ্ধবিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। প্রায় দুই দশকেরও বেশি সময়ের মধ্যে তেজস সিরিজের এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়—বিমানটি আকাশে ঘোরাঘুরি করার সময় আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারায় এবং মুহূর্তেই ভূমিতে আছড়ে পড়ে। সাথে সাথেই বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে যায়, যা বিমানবন্দর এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।

রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (হ্যাল) নির্মিত ‘তেজস’ বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ এক ইঞ্জিনবিশিষ্ট মাল্টিরোল যুদ্ধবিমান। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই বিমানের আধুনিক সংস্করণ ‘তেজস মার্ক-১এ’ নাসিকের হ্যাল কারখানায় উৎপাদন চলছে। এটি আকাশ থেকে আকাশ ও আকাশ থেকে ভূমি—উভয় ধরনের হামলায় ব্যবহৃত হতে পারে।

উল্লেখযোগ্যভাবে, এর আগে ২০২৪ সালের মার্চে ভারতের রাজস্থানের জয়সলমেরে একটি তেজস বিধ্বস্ত হয়েছিল। ২০০১ সালে প্রথম উড্ডয়ন থেকে শুরু করে ২৩ বছরের ইতিহাসে সেটিই ছিল তেজসের প্রথম দুর্ঘটনা। তবে ওই ঘটনায় পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
৬০ বার পড়া হয়েছে