ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

পুরুষেরা নারীবাদ বুঝতে চান না—বলিউড অভিনেত্রী ফাতিমার ক্ষোভ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

অভিনেত্রী ফাতিমা সানা শেখ মনে করেন, নারীবাদ শব্দটিকে ঘিরে সমাজে এখনও ব্যাপক ভুল ধারণা বিরাজ করছে। তার মতে, অনেক পুরুষ নারীবাদের প্রকৃত অর্থ না জেনেই এটিকে নেতিবাচক হিসেবে দেখে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, নারীবাদকে খারাপ শব্দ হিসেবে দেখা হলেও এর মূল উদ্দেশ্য হলো সমতা প্রতিষ্ঠা করা—পুরুষবিদ্বেষ নয়।

ফাতিমা বলেন, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সবার সমান অধিকার নিশ্চিত করাই নারীবাদের মূল লক্ষ্য। কিন্তু অনেক পুরুষ মনে করেন নারীবাদ মানে তাদের বিরুদ্ধে অবস্থান। তিনি মন্তব্য করেন, “একজন পুরুষকে যদি জিজ্ঞেস করা হয়—আপনি নারীবাদী কি না, তখন অনেকেই রেগে গিয়ে বলেন ‘না’, যেন শব্দটি খুব নেতিবাচক।”

তিনি আরও জানান, ‘ধক ধক’ ছবির কিছু দৃশ্য দেখে প্রথমে মনে হয়েছিল সেগুলো কোনো নারী পরিচালকই তৈরি করেছেন। পরে জেনে তিনি অবাক হন—পরিচালক একজন পুরুষ। ফাতিমার ভাষায়, ওই পরিচালক নারীবাদের ধারণাকে ইতিবাচকভাবে ধারণ করেন, কিন্তু এর মানে এই নয় যে তিনি পুরুষবিদ্বেষী।

এদিকে, অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে ফাতিমার সম্পর্ক নিয়ে সম্প্রতি জোর গুঞ্জন ছড়িয়েছে। বিজয়ের সঙ্গে অভিনেত্রী তামান্না ভাটিয়ার বিচ্ছেদের পর থেকেই এ গুঞ্জন আরও ঘনীভূত হয়।

‘গুস্তাখ ইশ্ক’ ছবিতে ফাতিমা ও বিজয় একসঙ্গে কাজ করেছেন। বিজয় এক সাক্ষাৎকারে জানান, ফাতিমার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার খুবই ভালো। তিনি ফাতিমাকে একজন আন্তরিক, মেধাবী ও পরিশ্রমী শিল্পী হিসেবে তুলে ধরেন এবং বলেন, প্রতিটি দৃশ্যে তিনি সর্বোচ্চ চেষ্টা করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
৬৬ বার পড়া হয়েছে