ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নরসিংদীর রায়পুরায় আধিপত্যের দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, কিশোর নিহত Logo ধর্মের নামে রাজনীতিতে সহিংসতা ও ফ্যাসিবাদী প্রবণতার অভিযোগ বিএনপির Logo মা-বোনের প্রতি অসম্মানকারীদের কাছ থেকে দেশের উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

 টি-টোয়েন্টি স্কোয়াডে সাইফউদ্দিনের প্রত্যাবর্তন, তাসকিন-শামীম বাইরে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দাপুটে হোয়াইটওয়াশের পর এবার টি-টোয়েন্টি ফরম্যাটে নামছে বাংলাদেশ দল। তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি ম্যাচকে সামনে রেখে রোববার (২৩ নভেম্বর) নতুন স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেতৃত্বে থাকছেন লিটন দাস।

ঘোষিত দলে সবচেয়ে বড় চমক অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের ফিরে আসা। অন্যদিকে স্কোয়াডে জায়গা হয়নি পেসার তাসকিন আহমেদ এবং মিডল অর্ডার ব্যাটসম্যান শামীম হোসেনের। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন তরুণ ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কন।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকা তাসকিন বর্তমানে আবুধাবি টি-টেনে ব্যস্ত থাকার কারণে এই সিরিজে অংশ নিতে পারছেন না। শামীম বাদ পড়েছেন সাম্প্রতিক বাজে ফর্মের কারণে। তাদের জায়গায় সাইফউদ্দিন ও অঙ্কনকে যুক্ত করেছে নির্বাচকরা। উল্লেখ্য, টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে আগেই জাতীয় দলে অভিষেক হলেও, টি-টোয়েন্টিতে এটি অঙ্কনের প্রথম ডাক।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৭ নভেম্বর প্রথম ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে সিরিজ। একই ভেন্যুতে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ।

বাংলাদেশের স্কোয়াড (প্রথম দুই টি-টোয়েন্টি):
লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৩৮ বার পড়া হয়েছে