ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক Logo নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে দেড় লাখের বেশি পুলিশ, ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতা

টেস্টে নতুন কীর্তি গড়লো ভারত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

টেস্টে নতুন কীর্তি গড়লো ভারত। 

বেঙ্গালুরুতে চলছে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচ। প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত এক কামব্যাক করে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ৩৫৬ রানে পিছিয়ে পড়েও সেখান থেকে লিড পায় ভারত।

দারুণ এক সুইপ শটে টিম সাউদির বল মাঠছাড়া করলেন রিশভ পন্ত। 

চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ভারত অলআউট হয়েছে ৪৬২ রানে। তবে দিনের শেষ বেলায় ৪ বলের বেশি খেলতে পারেনি নিউজিল্যান্ড। অবশ্য স্কোরবোর্ডে কোনও রানও জমা করতে পারেনি তারা। ম্যাচের শেষ দিনে কিউইদের জয়ের জন্য দরকার ১০৭ রান।

পঞ্চম দিনে ম্যাচের ফলাফল যাই হোক, এরইমাঝে টেস্ট ইতিহাসে ভিন্নরকম এক নজির স্থাপন করেছে ভারত। ক্রিকেট বিশ্বে প্রথম দেশ হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে টেস্টে ১০০টি ছক্কা হাঁকিয়েছে টিম ইন্ডিয়া। 
 
বাজবল তত্ত্ব ক্রিকেটে আসার পর থেকেই সাধা পোশাকে বেড়েছে আগ্রাসী ব্যাটিংয়ের রীতি। তবে এই রীতিটার সফল প্রয়োগ যেন দেখিয়েছে ভারতই। টেস্ট ইতিহাসে এক ক্যালেন্ডা ইয়ারে ১০০ ছক্কা পার করেছে তারা। এখনও পর্যন্ত চলতি বছরে টেস্ট ক্রিকেটে ১০৮টি ছক্কা হাঁকিয়েছে ভারত। 
 
টেস্টে এক বছরে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। ২০২২ সালে টেস্ট ক্রিকেটে ৮৯টি ছক্কা মেরেছিল ইংলিশরা। ২০২১ সালে ভারত মেরেছিল ৮৭টি ছক্কা। নিউজিল্যান্ড টেস্ট ক্রিকেটে এক বছরে ৮১টি ছক্কা হাঁকিয়েছিল ২০১৪ সালে।  
 
ছক্কার তালিকায় নাম তুলেছেন রিশভ পন্ত। কপিল দেবকে ছাপিয়ে ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ছক্কার তালিকায় ৬ নম্বরে উঠে এসেছেন পন্ত। ৬২ ম্যাচে ৬৪টি ছক্কা মেরেছেন বাঁহাতি এই ব্যাটার। এই তালিকায় সবার উপরে আছেন বীরেন্দর শেবাগ। টেস্ট ক্রিকেটে তিনি ছক্কা মেরেছেন ৯০টি। দুইয়ে আছেন রোহিত শর্মা, তার ছক্কা ৮৮টি। মহেন্দ্র সিং ধোনি ছক্কা মেরেছেন ৭৮টি। 
 
কিন্তু বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে ছক্কা মারার তালিকায় সবার উপরে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি। টেস্ট ক্রিকেটে ৯৩টি ছক্কা হাঁকিয়েছেন এই কিউই পেসার। বেঙ্গালুরুতেই নিজের ৬৫ রানের ইনিংস খেলতে গিয়ে হাঁকিয়েছেন ৪টি ছক্কা।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
১৫৭ বার পড়া হয়েছে