ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক Logo নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে দেড় লাখের বেশি পুলিশ, ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতা

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকারে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার, পূবালী ব্যাংকের লকারে পাওয়া গেল শুধু বস্তা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুটি লকার খুলে বিপুল স্বর্ণালঙ্কারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) জব্দ করা লকার দুটি ভাঙার পর সেখান থেকে মোট ৮৩২ ভরি স্বর্ণ পাওয়া যায়।

সিআইসির একজন কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসরণ করে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চে থাকা ৭৫১ ও ৭৫৩ নম্বর লকারের সিল ভেঙে তল্লাশি চালানো হয়। তল্লাশি শেষে বিপুল পরিমাণ স্বর্ণ অলঙ্কার তালিকাভুক্ত করা হয়।

একই দিনে শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের আরেকটি লকার খোলা হলেও সেখানে কোনো মূল্যবান সামগ্রী মেলেনি। ওই লকারে শুধু একটি পাটের বস্তা পাওয়া গেছে বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ।

এনবিআর সূত্রে জানা যায়, রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার দুটি লকার দীর্ঘদিন ধরে সংরক্ষিত ছিল। কর ফাঁকি বা আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে লকারগুলো জব্দ করা হয়।

এর আগে, চলতি বছরের ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় থাকা ১২৮ নম্বর আরেকটি লকারও জব্দ করেছিল সিআইসি। সব মিলিয়ে অগ্রণী ও পূবালী ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা তিনটি লকার এখন পর্যন্ত কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
৭০ বার পড়া হয়েছে