ঢাকা ১২:২২ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক Logo নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে দেড় লাখের বেশি পুলিশ, ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতা

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে বড় ব্যবধানে পরাজিত করল আয়ারল্যান্ড

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৪২ রানের বেশি করতে পারেনি লাল-সবুজরা। ফলে ৩৯ রানের হারে পিছিয়ে পড়ে সিরিজে। বাংলাদেশের ব্যর্থতার রাতে তাওহীদ হৃদয়ের ধৈর্যশীল ব্যাটিংই ছিল একমাত্র আলো। ৫০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৮৩ রানে অপরাজিত থাকেন তিনি।

রান তাড়ার শুরুতেই ব্যাটিং লাইনে নেমে আসে বিপর্যয়। ১৮ রানের মধ্যেই সাজঘরে ফেরেন বাংলাদেশের শুরুর চার ব্যাটার—ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দুজনই ১ রান করে ফিরলে দল চাপে পড়ে। ওয়ান ডাউনে আসা অধিনায়ক লিটন দাস করেন ২ রান। এরপর সাইফ হাসান ১৩ বলে ৬ রানে আউট হলে টপ অর্ডারের পতন পূর্ণতা পায়।

পঞ্চম উইকেটে তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক মিলে ৪৮ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৬ বলে ২০ রান করে জাকের ব্যারি ম্যাকার্থির বলে ক্যাচ তুলে দিলে দল আবারও চাপে পড়ে। এরপর হৃদয় একপ্রান্ত ধরে রাখলেও অপরপ্রান্তে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। একই ওভারে রিশাদ হোসেন, নাসুম আহমেদ এবং তানজিম হাসান সাকিবকে আউট করে ম্যাথিউ হামফ্রিস বাংলাদেশকে প্রায় ম্যাচের বাইরে ছিটকে দেন। হামফ্রিস ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার হয়ে ওঠেন।

নবম উইকেটে শরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে হৃদয় ৪৮ রানের জুটি গড়ে হার কিছুটা কমান। শরিফুল ১৩ বলে ১২ রান করে আউট হলে সেই জুটির ইতি পড়ে। শেষ পর্যন্ত বাংলাদেশ ১৪২ রানের বেশি করতে পারেনি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রানের বড় স্কোর দাঁড় করায় আয়ারল্যান্ড। হ্যারি টেক্টর ৪৫ বলে ৫ ছক্কা ও ১ চারে ৬৯ রানে অপরাজিত থেকে দলের ইনিংসকে বড় করেন। টিম টেক্টর ১৯ বলে ৩২ এবং কার্টিস ক্যাম্ফার ১৭ বলে ২৪ রানের দ্রুত ইনিংস খেলেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমানই ছিলেন সবচেয়ে মিতব্যয়ী। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে উইকেট না পেলেও তিনি নিয়ন্ত্রিত বোলিং করেন। তানজিম সাকিব ৪১ রান দিয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন। শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন তুলে নেন একটি করে উইকেট।

তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে আয়ারল্যান্ড। আগামী ২৯ নভেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
৭৩ বার পড়া হয়েছে