ঢাকা ০৮:২০ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

তুমি যাকে ভালোবাসো’– কোন সম্পর্কের অভিজ্ঞতা থেকে জন্মেছিল অনুপমের এই গান?

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

অনুপম রায়ের জনপ্রিয় গান ‘তুমি যাকে ভালোবাসো’ প্রকাশের পর থেকেই শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছিল। আবেগঘন কথা ও সুরে সাজানো এই গানটি অনেকেরই ব্যক্তিগত অনুভূতিকে নাড়া দিয়ে জায়গা করে নেয় হৃদয়ের গভীরে। ভাটির স্রোতের মতো ধীরে বয়ে যাওয়া কথাগুলো শ্রোতাকে ফিরিয়ে নেয় সেই বিশেষ মানুষটির স্মৃতিতে, যিনি কোনো একসময় জীবনের কেন্দ্রবিন্দু ছিলেন।

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘প্রাক্তন’–এর জন্য নির্মিত গানটি গেয়েছিলেন ইমন চক্রবর্তী। আর এই গানেই অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি ২০১৭ সালে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে গানটির মূল ভাবনা ও সৃষ্টি—লেখা, সুর ও সংগীতায়োজন—সবই ছিল অনুপম রায়ের।

সম্প্রতি টক শো ‘অপুর সংসার’-এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, যেখানে সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায় অনুপমকে জিজ্ঞেস করেন—গানটি কি কোনো প্রাক্তন প্রেমিকাকে মনে রেখে লেখা হয়েছিল? প্রশ্ন শুনে অনুপম প্রথমে হেসে নিলেও পরে জানান, গানটি তিনি অনেক আগেই লিখেছিলেন—২০১০ বা ২০১১ সালের দিকে।

অনুপম আরও বলেন, ‘প্রাক্তন’ ছবির চিত্রনাট্য শোনার সময়ই তাঁর মনে পড়েছিল অতীতে লেখা একটি গান। সেই লেখা থেকেই পরে ‘তুমি যাকে ভালোবাসো’ তৈরি হয়। গানটি প্রথম শোনার পর পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ও পছন্দ করেন। অনুপমের কথায়, এটি তাঁর জীবনেরই একটি সত্যিকারের গান, যেখানে কোনো মিথ্যা বা সাজানো গল্প নেই।

তবে গানটির পেছনে থাকা বাস্তব সেই নারী কে ছিলেন—তার পরিচয় প্রকাশ করেননি এই জনপ্রিয় গীতিকার-সুরকার।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
২৪০ বার পড়া হয়েছে