ঢাকা ১১:৪২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

ওয়েস্ট ইন্ডিজকে তিন দিনে হারিয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। মাত্র তিন দিনেই ৯ উইকেটের ব্যবধানে ক্যারিবিয়ানদের হারিয়ে তিন ম্যাচের লড়াইয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ব্ল্যাক ক্যাপস।

শুক্রবার (১২ ডিসেম্বর) ওয়েলিংটনে তৃতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের ২ উইকেটে ৩২ রানের ওপর ব্যাটিং শুরু করলেও দলটি ইনিংস বড় করতে পারেনি। ব্রেন্ডন কিং ১৫ রানে দিন শুরু করে ২২ রান নিয়ে রানআউট হন। পরে কেভিন হজের ৩৫ এবং জাস্টিন গ্রিভসের ২৫ রানের ছোটখাটো অবদান ছাড়া কেউই দুই অঙ্কে যেতে পারেননি। ফলে ১২৮ রানে থেমে যায় ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস।

নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি একাই তুলে নেন ৫ উইকেট। এর আগে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে করেছিল ২০৫ রান। জবাবে নিউজিল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ২৭৮ রান, যা তাদের এগিয়ে দেয় ৭৩ রানে।

ফলে জয়ের জন্য ব্ল্যাক ক্যাপসদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৬ রান। সহজ এই টার্গেট ১ উইকেট হারিয়েই পেরে যায় তারা।

১৮ ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে আবার মুখোমুখি হবে দুই দল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
১০৫ বার পড়া হয়েছে