ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

মেসি উন্মাদনায় অস্থির যুবভারতী, বিশৃঙ্খলার মুখে ২০ মিনিটেই মাঠ ছাড়লেন মহাতারকা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ফুটবলের সর্বকালের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে কাছ থেকে দেখার আশায় কলকাতার সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে জড়ো হন অন্তত এক লাখ ভক্ত। প্রত্যাশা ছিল এক ঝলক প্রিয় ফুটবলারের দেখা পাওয়ার। কিন্তু বিপুল ভিড় সামলাতে না পারায় নিরাপত্তা ব্যবস্থা ও আয়োজনে বড় ধরনের ব্যর্থতা দেখা দেয়।

শনিবার (১৩ ডিসেম্বর) যুবভারতী স্টেডিয়ামে মেসিকে ঘিরে উত্তেজনা ক্রমেই বিশৃঙ্খলায় রূপ নেয়। দর্শকদের অভিযোগ, মাঠে মেসির চারপাশে অতিরিক্ত লোকজন থাকায় গ্যালারি থেকে তাঁকে স্পষ্টভাবে দেখা যায়নি। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন দর্শক গ্যালারি থেকে পানির বোতল নিক্ষেপ করেন।

পরিস্থিতি অবনতির মুখে পড়লে নির্ধারিত সময়ের অনেক আগেই মাত্র ২০ মিনিটের মধ্যে মাঠ ত্যাগ করেন মেসি। তাঁকে বের করে নেওয়ার সময় গ্যালারি থেকে দর্শকদের একটি অংশ মাঠে নেমে পড়লে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যদিও স্থানীয় সময় দুপুর ২টায় তাঁর কলকাতা ছাড়ার কথা ছিল, তবে উদ্ভূত পরিস্থিতির কারণে দুপুর ১২টা ২০ মিনিটের মধ্যেই শহর ছাড়েন এই ফুটবল মহাতারকা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
৯১ বার পড়া হয়েছে