ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ Logo রূপপুর প্রকল্পে রাশিয়ার ৯০% ঋণ, ২৮ বছরে শোধ করবে বাংলাদেশ Logo বজ্রপাতে বাবার মৃত্যু, কোলে থাকা শিশুকন্যা অলৌকিকভাবে রক্ষা Logo মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জামায়াত করা নিয়ে সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা ছড়াল Logo কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ আটক ২২ বৌদ্ধ ভিক্ষু Logo আজ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম Logo লিমন-বৃষ্টির নিখোঁজের পেছনে কী ঘটেছিল, তদন্তে উঠে আসছে হিশামের ভূমিকা

জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারতে পরিবারের সদস্যরা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পরিবারের সদস্যরা। শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত সমাধিস্থলে গিয়ে তারা কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, জাহিয়া রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। তারা সমাধিতে ফুল অর্পণ করেন এবং কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন। প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান করার পর তারা স্থান ত্যাগ করেন।

পরিবারের সদস্যদের আগমন উপলক্ষে নিরাপত্তাজনিত কারণে প্রায় এক ঘণ্টার জন্য সাধারণ দর্শনার্থীদের কবর জিয়ারত সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে ফজরের নামাজের পর থেকেই সাধারণ মানুষের জন্য কবর জিয়ারত ও দোয়ার ব্যবস্থা খোলা ছিল।

উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। পরদিন বুধবার মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের সমাধির পাশেই দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
১৩৮ বার পড়া হয়েছে