ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ Logo ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ১১২ নির্বাচন কর্মকর্তার বদলি

আইপিএল সম্প্রচার স্থগিত রাখতে সরকারের নির্দেশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বাংলাদেশে আইপিএলের ম্যাচ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে। এ ঘটনায় দেশের মানুষ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন। এই প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে সহকারী সচিব ফিরোজ খানের স্বাক্ষর রয়েছে।

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও আপত্তি তুলেছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে বাংলাদেশের চারটি ম্যাচ ভারতের মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এসব ম্যাচ বিকল্প ভেন্যুতে আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ‘ক্রিকবাজ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবির অনুরোধ বিবেচনায় নিতে পারে আইসিসি। সে ক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের সম্ভাবনাও রয়েছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ায়। তবে সুনির্দিষ্ট কারণ না জানিয়ে বিসিসিআই তাকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। অভিযোগ রয়েছে, উগ্রবাদী সংগঠন ও কিছু মানুষের চাপ ও হুমকির মুখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা দাবি করেছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে, তাই বাংলাদেশের কোনো ক্রিকেটারকে আইপিএলে খেলতে দেওয়া উচিত নয়। এ ইস্যুতে নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে হুমকি দেওয়ার পাশাপাশি স্টেডিয়াম ভাঙচুরের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
৪৩ বার পড়া হয়েছে