ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

বিসিবির অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন নাজমুল ইসলাম

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে পরিচালক নাজমুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে এবং বোর্ডের সামগ্রিক স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিসিবি সভাপতির ওপর অর্পিত ক্ষমতা প্রয়োগ করেই নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়। একই সঙ্গে বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ক্রিকেটারদের স্বার্থ রক্ষা বিসিবির সর্বোচ্চ অগ্রাধিকার এবং অধিভুক্ত সব খেলোয়াড়ের সম্মান ও মর্যাদা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

বর্তমান চ্যালেঞ্জপূর্ণ সময়ে ক্রিকেটাররা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতিতে ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশার কথাও জানিয়েছে বিসিবি। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করতে খেলোয়াড়রা সর্বোচ্চ চেষ্টা করবেন বলে বোর্ড আশা প্রকাশ করেছে।

এর আগে বিসিবি জানায়, নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানোর শর্তে খেলোয়াড়দের আজকের মধ্যেই মাঠে ফিরতে হবে। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হবে বলে সতর্ক করে বোর্ড।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
৯১ বার পড়া হয়েছে