ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

ইসরাইলি গোয়েন্দা ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা, জরুরি অবস্থা জারি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ইসরাইলি গোয়েন্দা ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা, জরুরি অবস্থা জারি।

ইসরাইলের রাজধানী তেল আবিবের একটি সামরিক গোয়েন্দা ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামলার জেরে তেল আবিবে জরুরি অবস্থা জারি করা হয়েছে। একই সঙ্গে দেশটির প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরে সব বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

মঙ্গলবার (২২ অক্টোবর) ইসরাইলি মিডিয়ার বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে ইসরাইলের তেল আবিব শহরতলির নিরিট এলাকায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর ফলে সেখানে বড় ধরনের বিস্ফোরণ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
 
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা তেল আবিবের শহরতলির সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর গ্লিলট ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 
হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।
 
লেবানন থেকে আলজাজিরার সাংবাদিক জানান, তেল আবিব ও হাইফাতে রকেটের একটি ব্যারেজ ছোড়া হয়েছে। এই প্রথম হিজবুল্লাহ মাঝারি পাল্লার রকেট ব্যবহার করল। হিজবুল্লাহর হামলার পরপরই তেল আবিবে সাইরেন বেজে উঠে এবং ইসরাইলি সামরিক বাহিনী জরুরি অবস্থা ঘোষণা করে।
 
এদিকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হারিরি হাসপাতালের পাশে ইসরাইলি বাহিনীর হামলায় শিশুসহ ৪ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন।
 
এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলি হামলায় হাসপাতালটির ‘উল্লেখযোগ্য’ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হাসপাতালের কার্যক্রম চালু রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
১৭৩ বার পড়া হয়েছে