৪২ রানের জয়ে বিপিএল শেষ করল ঢাকা ক্যাপিটালস
বিপিএল থেকে আগেই ছিটকে গেলেও শেষ ম্যাচে জয় দিয়ে আসর শেষ করেছে ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রামের বিপক্ষে ৪২ রানের ব্যবধানে জিতে নিজেদের অভিযান শেষ করে দলটি। ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রামের ইনিংস থামে মাত্র ১২৮ রানে।
দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা ঢাকা শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। দলীয় ২৫ রানে উসমান খান আউট হলেও সাইফ হাসান ও জোবাইদ আকবারি মিলে ৯০ রানের কার্যকর জুটি গড়েন। ২৯ রান করে জোবাইদ ফিরে গেলে ভাঙে সেই জুটি। শামীম পাটোয়ারি রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন। সাইফ হাসান খেলেন দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস। শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় নির্ধারিত ওভারে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১৭০ রান।
চট্টগ্রামের বোলারদের মধ্যে তানভীর ইসলাম ২৫ রান খরচায় ৩টি উইকেট নেন। এছাড়া শরিফুল ইসলাম ও আমের জামাল পান দুটি করে উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম। ইনিংসের প্রথম বলেই মোহাম্মদ হারিস আউট হন। পরে মোহাম্মদ নাঈম, মাহমুদুল জয় ও হাসান নওয়াজ কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ৪২ রান আসে পেসার আমের জামালের ব্যাট থেকে। এক পর্যায়ে ৪৮ রানে ৫ উইকেট হারানো চট্টগ্রামের ইনিংস শেষ পর্যন্ত গুটিয়ে যায় ১২৮ রানে।
ঢাকার বোলিংয়ে মোহাম্মদ সাইফউদ্দিন ৪টি উইকেট নেন। তাসকিন আহমেদ ২৮ রান দিয়ে শিকার করেন ৩টি

























