ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা Logo আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিল, উয়েফা নিশ্চিত Logo  নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়া নিয়ে জল্পনা বাড়ছে, নেপথ্যে কয়েকটি কারণ Logo মোটরসাইকেল না পেয়ে জয়পুরহাটে ছেলের হাতে প্রাণ গেল বাবার Logo উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে, উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্স Logo ঈদকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে তুলে নেওয়া হলো সব বিধিনিষেধ Logo উত্তর কোরিয়ায় একসাথে ১০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ Logo হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা Logo নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী

বিপিএলের ১২তম আসরের ফাইনালে মুখোমুখি চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের পর্দা নামতে যাচ্ছে আগামীকাল। শুক্রবার (২৩ জানুয়ারি) শিরোপা নির্ধারণী ফাইনালে একে অপরের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। রাজধানীর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।
চলতি আসরের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে পরাজিত করে সবার আগে ফাইনাল নিশ্চিত করে চট্টগ্রাম রয়্যালস। ১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র তিন বল বাকি থাকতেই ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বন্দরনগরীর দলটি। লিগ পর্বে ১০ ম্যাচে ৬টি জয় নিয়ে মেহেদী হাসানের নেতৃত্বাধীন দলটি শীর্ষে থেকেই ফাইনালের পথে এগোয়।
অন্যদিকে, দ্বিতীয় কোয়ালিফায়ারে শেষ সুযোগ কাজে লাগিয়ে শিরোপা লড়াইয়ে নাম লেখায় রাজশাহী ওয়ারিয়র্স। স্নায়ুচাপের ম্যাচে সিলেট টাইটানসকে ১২ রানে হারিয়ে তারা ফাইনালের টিকিট নিশ্চিত করে।
উল্লেখ্য, বিপিএলের ইতিহাসে রাজশাহী একবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছে। বিপরীতে, দু’বার ফাইনাল খেললেও চট্টগ্রাম রয়্যালস এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি। ফলে ফাইনাল ঘিরে প্রশ্ন একটাই— রাজশাহীর দ্বিতীয় শিরোপা, নাকি চট্টগ্রামের প্রথম? শিরোপা জয়ের অপেক্ষায় সমানভাবে উন্মুখ দুই দলই।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
১০৮ বার পড়া হয়েছে