ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বিডিআর হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন নয়, সুপারিশ বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ

পুতিনের সঙ্গে মোদির সাক্ষাৎ, কী নিয়ে আলোচনা?

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

পুতিনের সঙ্গে মোদির সাক্ষাৎ, কী নিয়ে আলোচনা?

ব্রিকস সম্মেলনের সাইডলাইনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় উভয় রাষ্ট্রনেতা একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনের সাইডলাইনে মঙ্গলবার (২২ অক্টোবর) পুতিনের সঙ্গে দেখা করেছেন মোদি।

মোদি এ সময় জোটে অন্যান্য দেশের যোগ দিতে চাওয়ার বিষয়টি উল্লেখ করে ব্রিকসের সাফল্যকে অভিনন্দন জানান।
 
ভারতের প্রধানমন্ত্রী বলেন,  

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সব পক্ষের সঙ্গে আমরা যোগাযোগ রেখেছি। সব সময়ই আমাদের অবস্থান ছিল সংলাপের মাধ্যমে সব দ্বন্দ্বের সমাধান করা। আমরা বিশ্বাস করি, যুদ্ধে শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। ভারত শান্তি আনতে সাহায্য করতে সর্বদা প্রস্তুত।

উল্লেখ্য, ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য চলতি বছরে দ্বিতীয়বার রাশিয়া সফর করলেন মোদি। এর আগে, জুলাই মাসে ২২তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন তিনি। সেসময় পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন মোদি।
 
ওই সফরে, মোদিকে রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল’-এ সম্মানিত করে ক্রেমলিন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
১৬৭ বার পড়া হয়েছে