ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

টটেনহ্যামের মাঠে সিটির পয়েন্ট খোয়ানো, আর্সেনালের সঙ্গে ব্যবধান কমল না

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ইংলিশ প্রিমিয়ার লিগে লন্ডনে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-২ গোলের সমতায় ম্যাচ শেষ করেছে ম্যানচেস্টার সিটি। এই ড্রয়ের ফলে লিগ শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করেছে পেপ গার্দিওলার দল।
রোববার (১ ফেব্রুয়ারি) টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রাখে সফরকারীরা। ম্যাচের ১১ মিনিটে রায়ান চের্কির নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধের শেষ দিকে টটেনহ্যামের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্টোইনি সেমেনিও।
বিরতির পর ৫৩তম মিনিটে সিটির এক আত্মঘাতী গোল ম্যাচে নতুন করে প্রাণ ফেরায় স্বাগতিকদের। এরপর ধারাবাহিক আক্রমণের ফল হিসেবে ৭০তম মিনিটে ডোমিনিক সোলাঙ্কির গোলে সমতায় ফেরে টটেনহ্যাম।
ম্যাচজুড়ে বল দখলে এগিয়ে থাকলেও শট অন টার্গেটে তুলনামূলকভাবে ভালো ছিল টটেনহ্যাম। শেষ মুহূর্তে জয়ের আশায় একের পর এক আক্রমণ চালালেও আর গোলের দেখা পায়নি ম্যানচেস্টার সিটি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় হ্যাল্যান্ডদের। টানা দুই ম্যাচ ড্র করল সিটিজেনরা।
লিগ টেবিলে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি এবং ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে অ্যাস্টন ভিলা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
৫৩ বার পড়া হয়েছে