ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয় Logo পৌরসভা নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ, সংশোধনী বিল সংসদে অনুমোদন Logo সংসদে পাস দুই বিল, বাতিল হলো সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ Logo রুমিন ফারহানার ভাইরাল বক্তব্য নিয়ে বিভ্রান্তি, আসল তথ্য যা জানা গেল Logo ২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২—সপ্তাহের সর্বোচ্চ Logo গণবিরোধী বিলের প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট Logo অনলাইন ও সশরীরে মিলিয়ে নতুন ক্লাস রুটিন ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo টেকনাফে মেরিন ড্রাইভে বস্তাবন্দী তিন খণ্ড মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটের সাবেক সংরক্ষিত আসনের এমপি সফুরা বেগম রুমী আটক Logo দাড়ি-টুপি নিয়ে কটূক্তি পুরনো দমনমূলক সংস্কৃতির অংশ: এমপি হানজালা

ইরানে হামলা হলে তা রূপ নেবে ‘আঞ্চলিক সংঘাতে’, সতর্কবার্তা খামেনির

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

পশ্চিমা গণমাধ্যমে আত্মগোপনের গুঞ্জনের মধ্যেই প্রকাশ্যে এসে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেছেন, ইরানের ওপর কোনো হামলা চালানো হলে তার পরিণতি হবে একটি বিস্তৃত আঞ্চলিক যুদ্ধ।

সোমবার (২ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের প্রসঙ্গে খামেনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করছেন যে তারা রণতরী পাঠিয়েছেন। তবে ইরানের জনগণ এসব হুমকিতে ভীত নয় এবং ন্যায্য লড়াই থেকে তারা কখনোই পিছপা হয় না।

তিনি আরও বলেন, ইরান কখনো সংঘাতের সূচনা করে না, কিন্তু যদি কেউ দেশটির ওপর আক্রমণ চালায়, তাহলে তার জবাব হবে কঠোর ও শক্তিশালী। খামেনির ভাষায়, যুক্তরাষ্ট্রের এটা স্পষ্টভাবে বুঝে রাখা উচিত—যুদ্ধ শুরু করলে এবার তার ফল হবে ভয়াবহ এবং তা পুরো অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়বে।

অন্যদিকে, চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি লারিজানি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
৪৫ বার পড়া হয়েছে