ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে হত্যা মামলার শীর্ষ পলাতকসহ পাঁচজন আটক Logo এনসিটি বিদেশি কোম্পানিকে ইজারা বাতিলের দাবিতে কর্মবিরতি অব্যাহত, উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ Logo  অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তরুণ অভিনেত্রী নওবা তাহিয়ার Logo রাজশাহী বিভাগের চার জেলায় আজ নির্বাচনী জনসভায় জামায়াত আমির Logo রাজশাহী বিভাগের চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Logo মানবাধিকার পর্যবেক্ষণে বাংলাদেশ: চাপে অন্তর্বর্তী প্রশাসন Logo সিলেটের টুকেরবাজারে কিশোরদের বিরোধ ঘিরে কয়েক গ্রামের সংঘর্ষ, আহত একাধিক Logo ৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের তিন জেলায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফর Logo নেপালকে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ Logo ভোটের সিল তৈরির ঘটনায় সংশ্লিষ্টতার কথা স্বীকার, জামায়াত নেতার নাম উঠে এলো আদালতে

রাজশাহী বিভাগের চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

নির্বাচনের আগে শেষ দফার প্রচারণার অংশ হিসেবে রাজশাহী বিভাগের চারটি জেলায় আজ নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সফরে তিনি ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করবেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালেই নওগাঁ দিয়ে তার কর্মসূচি শুরু হবে। বেলা ১১টার দিকে শহরের এটিএম মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এরপর তিনি চাঁপাইনবাবগঞ্জে যাবেন এবং বেলা সাড়ে ১২টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠের জনসভায় বক্তব্য রাখবেন।

দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি ডিগ্রি কলেজ মাঠে এবং বিকেলে রাজশাহী শহরের মাদরাসা মাঠে আরও দুটি জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির। এসব জনসভায় জোটভুক্ত অন্যান্য দলের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

দিনের শেষ ভাগে তিনি নাটোরে পৌঁছে সন্ধ্যায় নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। ওই রাতেই নাটোরে অবস্থান করবেন ডা. শফিকুর রহমান। পরদিন (৬ ফেব্রুয়ারি) তিনি বরিশালে অনুষ্ঠিতব্য জনসভায় অংশ নেবেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
৯ বার পড়া হয়েছে