ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ Logo টানা ৩৭ দিন ইন্টারনেট বন্ধ, নজির গড়ল ইরান Logo দোকানপাট খোলা রাখার সময় বাড়ল, নতুন সময় ঘোষণা

যুক্তরাষ্ট্রে থাকা ইয়েমেনি শরণার্থীদের দেশ ছাড়ার নির্দেশ, সময় ৬০ দিন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

যুক্তরাষ্ট্রে অবস্থানরত ইয়েমেনের শরণার্থীদের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। এ জন্য তাদের ৬০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের টেম্পোরারি প্রোটেকটেড স্ট্যাটাস (টিপিএস) বাতিল করা হয়েছে। এর ফলে প্রায় ১ হাজার ৪০০ ইয়েমেনি শরণার্থী ও আশ্রয়প্রার্থীকে দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দেশ না ছাড়লে তাদের গ্রেপ্তার ও বহিষ্কার করা হতে পারে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব ক্রিস্টি নোয়েম বলেন, বর্তমান পরিস্থিতিতে ইয়েমেনে ফিরে যাওয়া এখন নিরাপদ। তিনি আরও দাবি করেন, টিপিএস কর্মসূচি যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী হয়ে পড়েছে।

উল্লেখ্য, টেম্পোরারি প্রোটেকটেড স্ট্যাটাসের আওতায় যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য সংকটপূর্ণ পরিস্থিতিতে থাকা বিদেশি নাগরিকদের সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ দেওয়া হয়। তবে নতুন সিদ্ধান্তের ফলে ইয়েমেনিদের জন্য সেই সুবিধা আর থাকছে না।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
৪৮ বার পড়া হয়েছে