ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চিফ হুইপ বলেন, সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয় Logo পৌরসভা নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ, সংশোধনী বিল সংসদে অনুমোদন Logo সংসদে পাস দুই বিল, বাতিল হলো সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ Logo রুমিন ফারহানার ভাইরাল বক্তব্য নিয়ে বিভ্রান্তি, আসল তথ্য যা জানা গেল Logo ২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২—সপ্তাহের সর্বোচ্চ Logo গণবিরোধী বিলের প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট Logo অনলাইন ও সশরীরে মিলিয়ে নতুন ক্লাস রুটিন ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo টেকনাফে মেরিন ড্রাইভে বস্তাবন্দী তিন খণ্ড মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটের সাবেক সংরক্ষিত আসনের এমপি সফুরা বেগম রুমী আটক

সাকিব মাশরাফীর বিষয়ে নমনীয় অবস্থানে ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সন্ধ্যায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমিনুল হক। এক সময় জাতীয় ফুটবল দলের গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করা এই ক্রীড়া সংগঠক এবার পুরো ক্রীড়াঙ্গনের দেখভালের দায়িত্ব পেয়েছেন। আলোচনা চলাকালে বিভিন্ন প্রসঙ্গের পাশাপাশি বারবার উঠে আসে দেশের ক্রিকেট ও শীর্ষ ক্রিকেটারদের ভবিষ্যৎ প্রসঙ্গ

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান দেশে ফিরতে পারেননি। একইভাবে আরেক সাবেক অধিনায়ক মাশরাফী বিন মর্তুজাও দীর্ঘদিন জনসমক্ষে অনুপস্থিত। দুজনের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে

এ বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান তিনি চান আইনি জটিলতা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সাকিব ও মাশরাফী আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরুক। তার ভাষায় মামলাগুলোর সমাধান করে সহনশীল ও নমনীয় অবস্থান থেকে বিষয়টি অগ্রাধিকার দিতে চান তারা

সাকিব আল হাসান ও মাশরাফীর বিরুদ্ধে হত্যা মামলার পাশাপাশি সাকিবের নামে দুর্নীতির অভিযোগও রয়েছে। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবকে দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে। এ প্রসঙ্গে আমিনুল হক বলেন রাষ্ট্রীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে যেন তিনি দ্রুত দেশে ফিরতে পারেন সেটিই প্রত্যাশা

২০২৫ সালের অক্টোবরে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে বোর্ড সভাপতির দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল। সে সময় ওই নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন আমিনুল হক। তবে প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তিনি জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়মের মধ্যেই বিসিবির সঙ্গে সমন্বয় করে এগোতে চান তারা

তিনি বলেন আগে যেমন নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন এখন দায়িত্বশীল অবস্থানে থেকে আলোচনার মাধ্যমে ক্রিকেট প্রশাসনকে আরও ভালো জায়গায় নিতে কাজ করবেন

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
৩৭ বার পড়া হয়েছে