ব্রেকিং নিউজ :
সৌদি আরবে আজ থেকে পবিত্র রমজান মাসের সূচনা
সৌদি আরবে মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ফলে বুধবার থেকে দেশটিতে রোজা পালন শুরু হয়েছে একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও আজ থেকেই রমজান মাসের রোজা শুরু হচ্ছে
সাধারণ নিয়ম অনুযায়ী সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরুর একদিন পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে রমজান শুরু হয়ে থাকে সেই হিসাব অনুযায়ী বাংলাদেশে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি
তবে বাংলাদেশে রমজান শুরুর ঘোষণা চাঁদ দেখার ওপর নির্ভর করে দেওয়া হয় ইসলামী চন্দ্র বর্ষপঞ্জি অনুসারে হিলাল বা অর্ধচন্দ্র দেখার মাধ্যমেই পবিত্র রমজান মাসের সূচনা নির্ধারিত হয়
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live ইসলামী চন্দ্র বর্ষপঞ্জি পবিত্র রমজান মাস বাংলাদেশ রমজান শুরু হওয়ার সম্ভাবনা রোজা পালন মধ্যপ্রাচ্য সৌদি আরবে রমজান শুরু হিলাল দেখে রমজান সূচনা

























