ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সোমবার আবার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Logo আইএমএফ ঋণের কিস্তি স্থগিতের দাবি ‘ভিত্তিহীন’, জানাল সরকার Logo হরমুজ প্রণালি সচল রাখতে সর্বোচ্চ উদ্যোগের আশ্বাস স্টারমারের Logo ২০ এপ্রিল থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে Logo রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র Logo কাউন্সিলের পর অবসরের ইঙ্গিত, মহাসচিব পদে পরিবর্তনের কথা জানালেন মির্জা ফখরুল Logo তেলের লাইনে ফেলে যাওয়া মোটরসাইকেল, ১২ দিনেও মেলেনি মালিকের সন্ধান Logo আর্থিক সম্পদ রক্ষায় জনতাকে সোচ্চার হওয়ার আহ্বান, পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বকেয়া টাকা নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ Logo ইকরার আত্মহত্যা মামলায় ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

ঈদে যাতায়াত হবে আগের চেয়ে বেশি স্বচ্ছন্দ ও নিরাপদ: সড়কমন্ত্রী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আসন্ন ঈদে মানুষের যাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বস্তিদায়ক ও নিরাপদ হবে। ট্রাফিক বিভাগ, নৌ পুলিশ, কোস্ট গার্ড, আনসারসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে মাঠে থাকবে বলে তিনি জানান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী। ঈদ উপলক্ষে পরিবহন ভাড়া বাড়ানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাড়া বৃদ্ধির কোনো সুযোগ নেই। কেউ বাড়তি ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদাবাজির বিষয়ে মন্ত্রী বলেন, এ ধরনের অপরাধের নির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া তিনি অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এর প্রমাণ হিসেবে বন্দরে লাইটার জাহাজে গম খালাস বন্ধ রাখার তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও উল্লেখ করেন সড়ক পরিবহনমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
৪১ বার পড়া হয়েছে