ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরমুজ প্রণালি সচল রাখতে সর্বোচ্চ উদ্যোগের আশ্বাস স্টারমারের Logo ২০ এপ্রিল থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে Logo রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র Logo কাউন্সিলের পর অবসরের ইঙ্গিত, মহাসচিব পদে পরিবর্তনের কথা জানালেন মির্জা ফখরুল Logo তেলের লাইনে ফেলে যাওয়া মোটরসাইকেল, ১২ দিনেও মেলেনি মালিকের সন্ধান Logo আর্থিক সম্পদ রক্ষায় জনতাকে সোচ্চার হওয়ার আহ্বান, পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বকেয়া টাকা নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ Logo ইকরার আত্মহত্যা মামলায় ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ Logo বন্দিদের ওপর নির্যাতন নিয়ে ভয়াবহ অভিযোগ, ‘মৃত্যুই কামনা করেছিলাম’ Logo ছুটি শেষে ফটকে তালা, ওয়াশরুমে আটকে ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী

ইসরায়েলি হামলায় সাবেক ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহতের দাবি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ইসরায়েলের হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট। রোববার (১ মার্চ) ইরানি লেবার নিউজ এজেন্সির সূত্র উল্লেখ করে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত হামলার অংশ হিসেবে আহমেদিনেজাদের বাসভবন টার্গেট করা হয়। উত্তর-পূর্ব তেহরানের নার্নাক এলাকায় অবস্থিত তার বাড়িতে আঘাত হানলে তিনি এবং তার কয়েকজন দেহরক্ষী নিহত হন বলে দাবি করা হয়েছে।
২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন আহমেদিনেজাদ। কট্টরপন্থি অবস্থানের জন্য তিনি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে পরিচিত ছিলেন এবং পশ্চিমা দেশগুলোর নীতির কঠোর সমালোচক হিসেবে বক্তব্য দিতেন। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি আরদাবিল প্রদেশের গভর্নর এবং তেহরানের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০০৯ সালের নির্বাচনে তিনি পুনরায় ক্ষমতায় আসেন। তবে সেই নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক তৈরি হয় এবং ফল ঘোষণার পর সারা দেশে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
৩৭ বার পড়া হয়েছে