ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

হরমুজ প্রণালি ‘বন্ধ’ ঘোষণা আইআরজিসির, জাহাজ চলাচলে হামলার হুঁশিয়ারি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি)। তেহরানের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, এ পথ ব্যবহার করে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তা লক্ষ্য করে হামলা চালানো হবে।
মঙ্গলবার (৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera এক প্রতিবেদনে এ তথ্য জানায়। আইআরজিসির শীর্ষ উপদেষ্টা ইব্রাহিম জাবারি বলেন, হরমুজ প্রণালি এখন ‘বন্ধ’ হিসেবে বিবেচিত হবে। কেউ এই জলপথ অতিক্রম করতে চাইলে আইআরজিসি ও ইরানের নৌবাহিনী তাদের জাহাজে আগুন ধরিয়ে দেওয়া বা সরাসরি আক্রমণ চালানোর পদক্ষেপ নেবে।
বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় ২০ শতাংশ প্রতিদিন এই প্রণালি দিয়ে হয়। ফলে এই রুট কার্যত অচল হয়ে পড়লে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে তেলের দামে ঊর্ধ্বগতি ও বাজারে অস্থিরতা তৈরি হওয়ার শঙ্কা জোরদার হয়েছে।
হরমুজ প্রণালি ব্যবহার করে সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়। চলমান সংঘাতের কারণে প্রণালির পার্শ্ববর্তী দেশ ওমানের দিক থেকেও ওমান উপসাগরীয় রুটে পণ্য পরিবহনে ঝুঁকি তৈরি হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
৪৫ বার পড়া হয়েছে