ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ অভিযোগ তাহেরের, রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের দাবি Logo ঈদুল ফিতর উপলক্ষে ছুটি বাড়ল, টানা সাতদিন বন্ধ থাকবে অফিস Logo ভোরে ইসরায়েল লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ Logo আদাবর-শ্যামলী এলাকায় পুলিশের অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৬ Logo ১০ জনের নিউক্যাসলের কাছে হেরে ক্যারিকের অপরাজিত ধারার অবসান ইউনাইটেডের Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনায় দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরলেন বিশেষ ফ্লাইটে Logo মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব: ৬ দিনে ঢাকা থেকে ২১০টি ফ্লাইট বাতিল Logo সংঘাতজনিত পরিস্থিতিতে প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত Logo রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তুতি, সেনাবাহিনীর তিন ঊর্ধ্বতন কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত Logo যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ সংকট, পাঁচ দিনে ১৭৬ ফ্লাইট বাতিল

তেহরান ও বৈরুতে আবারও ইসরায়েলি হামলা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সর্বশেষ পরিস্থিতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের রাজধানী তেহরান এবং লেবাননের রাজধানী বৈরুতে একযোগে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, এসব অভিযানে কেবল সামরিক স্থাপনাকেই লক্ষ্যবস্তু করা হয়েছে।

একই সঙ্গে ইসরায়েল জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদারে লেবাননের ভেতরে স্থলবাহিনীর অভিযান আরও বিস্তৃত করা হবে। সীমান্তবর্তী ইসরায়েলি বসতিগুলোতে হামলা ঠেকাতেই ‘কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা’ দখলের পরিকল্পনার কথা জানানো হয়েছে।

অন্যদিকে, পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। দুটি ড্রোন আঘাত হানার ফলে সেখানে সীমিত পরিসরে আগুন ধরে যায় এবং কিছু ক্ষয়ক্ষতি হয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আরও দাবি করেছে, বাহরাইনে থাকা একটি মার্কিন বিমানঘাঁটির কমান্ড ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং সেটি ধ্বংস হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

এদিকে ইরানের ইসলামিক রেভিলিউশনারি গার্ড হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে। তারা সতর্ক করে বলেছে, এই জলপথ দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তা লক্ষ্য করে হামলা চালানো হবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর পদক্ষেপ এখনও বাকি রয়েছে। তিনি ইঙ্গিত দেন, পরিস্থিতি অনুযায়ী আগামী দিনগুলোতে আরও কঠিন সিদ্ধান্ত আসতে পারে।

সূত্র জানিয়েছে, এই সংঘাত ঘিরে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
২০ বার পড়া হয়েছে