ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

 ১৫ মাসের বিরতির পর জাতীয় দলে ফেরার অপেক্ষায় আফিফ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন আফিফ হোসেন। ধারাবাহিক ভালো পারফরম্যান্স না থাকায় দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকতে হয় তাকে। তবে বাংলাদেশ ক্রিকেট লিগ ও অদম্য কাপে ধারাবাহিকভাবে ভালো খেলায় আবারও নির্বাচকদের নজরে এসেছেন এই বাঁহাতি অলরাউন্ডার। আসন্ন পাকিস্তান সিরিজ দিয়েই জাতীয় দলে তার প্রত্যাবর্তন হতে পারে বলে জানা গেছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা হয়নি, তবুও বিসিবি সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

অন্যদিকে চোটের কারণে পাকিস্তান সিরিজে খেলতে পারছেন না তানজিম সাকিব। দলে থাকা অন্যান্য পেসাররা ফিট থাকায় অতিরিক্ত বোলার অন্তর্ভুক্তির পরিকল্পনা নেই টিম ম্যানেজমেন্টের, ফলে সুযোগ মিলছে না হাসান মাহমুদেরও।

উইকেটকিপার ব্যাটসম্যানদের মধ্যে একজন বাদ পড়তে পারেন বলে আলোচনা চলছে, সে ক্ষেত্রে ডাক পেতে পারেন আকবর আলী। নিয়মিত কিপার হিসেবে দলে থাকছেন লিটন দাস।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো নির্ধারিত রয়েছে ১১, ১৩ ও ১৫ মার্চ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৫৭:১০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
৫৬ বার পড়া হয়েছে