ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরলেন বিশেষ ফ্লাইটে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে আটকে পড়া ১৮৯ জন বাংলাদেশি অবশেষে দেশে ফিরেছেন। তাদের সঙ্গে ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮ জন ক্রু সদস্যও।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে ছেড়ে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটে করেই দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরে আসেন।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল ও স্থগিত হওয়ায় তারা দুবাইয়ে আটকা পড়েছিলেন। দীর্ঘ অনিশ্চয়তার পর বিশেষ ব্যবস্থায় তাদের দেশে ফেরানো হয়।
বিমানবন্দরে স্বজনদের অপেক্ষায় ছিলেন অনেক পরিবার-পরিজন। তারা জানান, হঠাৎ করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় সবাই বেশ উদ্বিগ্ন ছিলেন। যোগাযোগের সময় প্রায়ই ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশেষ ফ্লাইটের খবর পেয়ে অনেকেই গভীর রাতেই বিমানবন্দরে এসে অপেক্ষা করেন এবং সেখানেই সেহরি সম্পন্ন করেন। অবশেষে বিমান অবতরণ করলে স্বজনদের নিরাপদে ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
৫৯ বার পড়া হয়েছে