ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করাকে নিজের জন্য ‘মহান সম্মান’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৩ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে ট্রাম্প দাবি করেন, সামরিক ও অর্থনৈতিকসহ বিভিন্ন দিক থেকে ইরানের শাসনব্যবস্থাকে ধ্বংস করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার বক্তব্য অনুযায়ী, ইরানের নৌবাহিনী কার্যত অকার্যকর হয়ে গেছে এবং বিমানবাহিনীর বড় অংশও ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতাও ধ্বংস করে দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের কাছে শক্তিশালী অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ রয়েছে এবং প্রয়োজনীয় সময়ও তাদের হাতে আছে। তার ভাষায়, এই শক্তির মাধ্যমে ইরানের শাসকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, গত কয়েক দশক ধরে ইরানের শাসকগোষ্ঠী বিশ্বজুড়ে সহিংস কর্মকাণ্ডে জড়িত বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ রয়েছে। আর এখন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াকে তিনি নিজের জন্য বড় সম্মানের বিষয় হিসেবে দেখছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৫৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
৪৭ বার পড়া হয়েছে