ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চাঁদ না দেখায় সৌদি আরবে ঈদ শুক্রবার Logo গার্দিওলার মতে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ লিভারপুল, রিয়াল নয় Logo তেলের দাম অপরিবর্তিত, সংকট মোকাবিলায় সরকারের কার্যকারিতা প্রশংসিত: মির্জা ফখরুল Logo ঈদের দিন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে থাকবেন প্রধানমন্ত্রী Logo শাওয়ালের চাঁদ দেখা নিয়ে বৃহস্পতিবার বৈঠক করবে জাতীয় কমিটি Logo সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রে বিপত্তি, হেডফোন নিয়ে বিতর্ক Logo ঈদযাত্রায় লঞ্চে যাত্রীর চাপ, ঘাটে নেমে চরম ভোগান্তি Logo উত্তরার শপিং কমপ্লেক্সে ভাঙচুর মামলায় ১১ জনের দুই দিনের রিমান্ড Logo রাত ১টার মধ্যে কয়েকটি অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত Logo ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়ার অভিযোগ নেই: প্রতিমন্ত্রী রাজিব আহসান

চাঁদ না দেখায় সৌদি আরবে ঈদ শুক্রবার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে আগামী শুক্রবার (২০ মার্চ)। দেশটির চাঁদ দেখা কমিটি বুধবার (১৮ মার্চ) বৈঠকের পর এই ঘোষণা দেয়।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চাঁদ না দেখা যাওয়ায় রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং এরপরই শুরু হবে ঈদের আনন্দ। এর মধ্য দিয়ে সৌদি আরবে এক মাস সিয়াম সাধনার সমাপ্তি ঘটবে।

এদিকে, বিভিন্ন দেশ নিজ নিজ পদ্ধতিতে ঈদের তারিখ নির্ধারণ করেছে। তুরস্ক ও সিঙ্গাপুর সরাসরি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বিজ্ঞানের হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে তাদের সিদ্ধান্ত জানিয়েছে।

তুরস্ক কর্তৃপক্ষ ঘোষণা করেছে, তাদের দেশে শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনার ভিত্তিতেই এই দিন নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, সিঙ্গাপুর জানিয়েছে, তাদের দেশে ঈদুল ফিতর পালিত হবে শনিবার (২১ মার্চ)। কারণ সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সেখানে চাঁদ দেখার সম্ভাবনা নেই।

বিভিন্ন দেশে ঈদের তারিখ নির্ধারণে ভিন্ন পদ্ধতি অনুসরণের কারণে একদিন বা একাধিক দিনের ব্যবধান দেখা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
১১ বার পড়া হয়েছে