ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঈদুল ফিতর ঘিরে জাতীয় ঐক্য জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর Logo  যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত আইআরজিসির মুখপাত্র নাইনি Logo শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর Logo ২১ বছরেই ৩০০ কোটির মালিক জান্নাত, আয়ের রহস্য কী? Logo ঈদ বাজারে প্রাণচাঞ্চল্য, রেকর্ড লেনদেনের আশায় ব্যবসায়ীরা Logo ইরানে শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর Logo যুদ্ধের প্রভাবে ডিউকস বল সংকট, সীমিত সরবরাহে শুরু হচ্ছে ইংল্যান্ডের মৌসুম Logo দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর Logo ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে রহস্যময় ড্রোন, নিরাপত্তা জোরদার Logo  ঈদ উপলক্ষে বাংলাদেশ ও প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা মোদির

২১ বছরেই ৩০০ কোটির মালিক জান্নাত, আয়ের রহস্য কী?

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ভারতীয় টেলিভিশনের পরিচিত মুখ জান্নাত জুবের রহমানি অল্প বয়সেই গড়ে তুলেছেন বিশাল সম্পদের মালিকানা। মাত্র পাঁচ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে যাত্রা শুরু করা এই তারকা এখন কয়েকশ কোটি টাকার মালিক।

শৈশবেই ‘চাঁদ কে পার চলো’ ধারাবাহিকের মাধ্যমে বড় সুযোগ পান জান্নাত। এরপর ‘ফুলওয়া’, ‘ভারত কা বীর পুত্র: মহারানা প্রতাপ’, ‘কাশি’ এবং ‘মহাকুম্ভ’সহ একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে নিজের জায়গা পোক্ত করেন তিনি।

তবে তার সাফল্য শুধু টেলিভিশনেই সীমাবদ্ধ নয়। সময়ের সঙ্গে সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন জান্নাত। ইউটিউব, মিউজিক ভিডিও এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিপুল জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে ইনস্টাগ্রামে বিপুল ফলোয়ার তাকে অন্যতম আলোচিত তরুণ তারকায় পরিণত করেছে।

অভিনয়ের পাশাপাশি আয়ের বড় উৎস তার পারিশ্রমিক। বিভিন্ন সিরিয়ালে প্রতি পর্বে তিনি ১০ থেকে ২০ লাখ রুপি পর্যন্ত পারিশ্রমিক নেন। রিয়ালিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি ১২’-তে অংশ নিয়ে প্রতিটি পর্বে প্রায় ১৮ লাখ রুপি আয় করেছেন।

এর বাইরে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, বিজ্ঞাপন, স্পনসরশিপ এবং ইউটিউব থেকেও উল্লেখযোগ্য আয় করেন তিনি। এই সব মিলিয়ে মাত্র ২১ বছর বয়সেই তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩০০ কোটি টাকা।

এছাড়া বিলাসবহুল জীবনযাপনেও পিছিয়ে নেই জান্নাত। তার সংগ্রহে রয়েছে একাধিক দামী গাড়ি। পরিশ্রম, ধারাবাহিকতা এবং সময়োপযোগী সিদ্ধান্তই তাকে এই সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে।

বর্তমানে টেলিভিশন ও ডিজিটাল—দুই মাধ্যমেই নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। ব্যক্তিগত জীবনেও আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী; ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর ফয়সালের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় গুঞ্জন শোনা যায়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
১১ বার পড়া হয়েছে