ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

 নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা আনলো দক্ষিণ আফ্রিকা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯ রানে পরাজিত করে সিরিজে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ম্যাচে প্রোটিয়ারা প্রথমে ব্যাট করে প্রতিপক্ষের সামনে ১৬৫ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়। জবাবে ব্যাট করতে নেমে ব্ল্যাক ক্যাপসরা ১৪৫ রানে গুটিয়ে যায়।

ওয়েলিংটনে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। ওপেনার মুল্ডার কোনো রান না করেই আউট হন। তবে দ্বিতীয় উইকেটে জুটি গড়ে দলকে এগিয়ে নেন টনি জর্জি ও কনর এস্টারহাইজেন। জর্জি ২৩ রান করলেও এস্টারহাইজেন খেলেন গুরুত্বপূর্ণ ৫৭ রানের ইনিংস।

পরবর্তীতে রুবিন হেরমারের অপরাজিত ২৮ রান এবং ডাইয়্যান ফরেস্টার ও জেসন স্মিথের ১৯ রান করে দলকে শক্ত অবস্থানে নিয়ে যায়। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে দক্ষিণ আফ্রিকা।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতে ৬৩ রান তুললেও মাঝের ওভারে নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। দক্ষিণ আফ্রিকার স্পিন আক্রমণের সামনে টিকতে না পেরে পুরো দল ১৪৫ রানে অলআউট হয়ে যায়।

নিউজিল্যান্ডের হয়ে টিম রবিনসন সর্বোচ্চ ৩২ রান করেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে মহারাজ, বার্টম্যান ও সুব্রায়েন দুটি করে উইকেট নেন।

এই জয়ে সিরিজে সমতা ফিরিয়ে প্রতিযোগিতাকে আরও জমিয়ে তুলেছে দক্ষিণ আফ্রিকা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৭:২১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
৩৬ বার পড়া হয়েছে