ইরানে যুদ্ধবিমান বিধ্বস্ত নিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া
ইরানের আকাশে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় চলমান কূটনৈতিক আলোচনা প্রভাবিত হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এটি একটি যুদ্ধ পরিস্থিতি এবং এমন ঘটনা অস্বাভাবিক নয়, তাই আলোচনায় এর কোনো প্রভাব পড়বে না।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ইরানের আকাশে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমান সম্পর্কে ট্রাম্পকে অবহিত করা হয়েছে। পরে জানা যায়, বিধ্বস্ত বিমানটি ছিল এফ-১৫ই স্ট্রাইক ঈগল।
প্রতিবেদন অনুযায়ী, ইরানে এই ঘটনার সময়ের কাছাকাছি পারস্য উপসাগরীয় এলাকাতেও মার্কিন বিমানবাহিনীর আরেকটি যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়।
নিখোঁজ পাইলটের বিষয়ে সম্ভাব্য ক্ষতি বা যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া সম্পর্কে ট্রাম্প কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি সংক্ষিপ্ত এক ফোন সাক্ষাৎকারে জানান, এ বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।





















