ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চিফ হুইপ বলেন, সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয় Logo পৌরসভা নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ, সংশোধনী বিল সংসদে অনুমোদন Logo সংসদে পাস দুই বিল, বাতিল হলো সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ Logo রুমিন ফারহানার ভাইরাল বক্তব্য নিয়ে বিভ্রান্তি, আসল তথ্য যা জানা গেল Logo ২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২—সপ্তাহের সর্বোচ্চ Logo গণবিরোধী বিলের প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট Logo অনলাইন ও সশরীরে মিলিয়ে নতুন ক্লাস রুটিন ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo টেকনাফে মেরিন ড্রাইভে বস্তাবন্দী তিন খণ্ড মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটের সাবেক সংরক্ষিত আসনের এমপি সফুরা বেগম রুমী আটক

বিসিবির অ্যাডহক কমিটি নিয়ে সংসদে আলোচনা, ‘বাপের দোয়া-মায়ের দোয়া নয়’—স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠন নিয়ে ওঠা বিতর্কের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান কমিটি কোনো ব্যক্তিগত প্রভাব বা সুপারিশের ভিত্তিতে নয়, বরং প্রক্রিয়া অনুসরণ করেই গঠিত হয়েছে। তিনি জানান, দেশের অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে একটি অ্যাডহক কমিটি দায়িত্ব পালন করছে।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও ব্যাখ্যা করেন, অন্তর্বর্তী সরকারের সময় ক্রীড়া উপদেষ্টার মাধ্যমে দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা ও নিবন্ধিত ক্লাবগুলোর ওপর প্রভাব বিস্তার করে বিসিবির কমিটি গঠন করা হয়েছিল। এ বিষয়ে হাইকোর্টে একটি রিট দায়ের হলেও সেটি এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
তিনি বলেন, পরবর্তীতে বর্তমান সরকার অনিয়ম খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে প্রতিবেদন জমা দিলে সেখানে বিভিন্ন অনিয়মের বিষয় উঠে আসে। সেই প্রেক্ষিতে আগের বোর্ড ভেঙে দিয়ে নতুনভাবে তামিম ইকবালের নেতৃত্বে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এর আগে সংসদে বক্তব্য রাখতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, বিসিবি এখন আর প্রকৃত অর্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই; এটি ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৭:১০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
১৪ বার পড়া হয়েছে