ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চিফ হুইপ বলেন, সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয় Logo পৌরসভা নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ, সংশোধনী বিল সংসদে অনুমোদন Logo সংসদে পাস দুই বিল, বাতিল হলো সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ Logo রুমিন ফারহানার ভাইরাল বক্তব্য নিয়ে বিভ্রান্তি, আসল তথ্য যা জানা গেল Logo ২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২—সপ্তাহের সর্বোচ্চ Logo গণবিরোধী বিলের প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট Logo অনলাইন ও সশরীরে মিলিয়ে নতুন ক্লাস রুটিন ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo টেকনাফে মেরিন ড্রাইভে বস্তাবন্দী তিন খণ্ড মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটের সাবেক সংরক্ষিত আসনের এমপি সফুরা বেগম রুমী আটক

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি বাইক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মেনহাজুল আলম।
তিনি বলেন, সিরাজদিখান থানায় একটি মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত শুরু করে ডিবি পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রথমে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নাসির শেখকে আটক করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অভিযান পরিচালনা করে চক্রের বাকি দুই সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরও দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
৮ বার পড়া হয়েছে