ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয় Logo পৌরসভা নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ, সংশোধনী বিল সংসদে অনুমোদন Logo সংসদে পাস দুই বিল, বাতিল হলো সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ Logo রুমিন ফারহানার ভাইরাল বক্তব্য নিয়ে বিভ্রান্তি, আসল তথ্য যা জানা গেল Logo ২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২—সপ্তাহের সর্বোচ্চ Logo গণবিরোধী বিলের প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট Logo অনলাইন ও সশরীরে মিলিয়ে নতুন ক্লাস রুটিন ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo টেকনাফে মেরিন ড্রাইভে বস্তাবন্দী তিন খণ্ড মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটের সাবেক সংরক্ষিত আসনের এমপি সফুরা বেগম রুমী আটক Logo দাড়ি-টুপি নিয়ে কটূক্তি পুরনো দমনমূলক সংস্কৃতির অংশ: এমপি হানজালা

গণবিরোধী বিলের প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনেও বিরোধী দল আবারও অধিবেশন বর্জন করেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৫টা ৫৬ মিনিটে ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে তারা সংসদ থেকে ওয়াকআউট করে।
ওয়াকআউটের আগে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বক্তব্যে বলেন, বিরোধী দলের যৌক্তিক আপত্তি উপেক্ষা করে যেসব বিল পাস করা হয়েছে, সেগুলোর দায় তারা নিতে রাজি নন। এ কারণে প্রতিবাদস্বরূপ তারা অধিবেশন ত্যাগ করছেন।
তার বক্তব্যের পর বিরোধী দলের সংসদ সদস্যরা পর্যায়ক্রমে অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান।
এদিন জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের জারি করা কয়েকটি অধ্যাদেশ সরাসরি অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি কিছু অধ্যাদেশ বাতিল করে নতুন করে বিল আকারে পাস করা হয়।
ডা. শফিকুর রহমান আরও জানান, স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল, জেলা পরিষদ (সংশোধন) বিল ২০২৬, জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিলের বিভিন্ন ধারার বিষয়ে বিরোধী দলের আপত্তি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
৮ বার পড়া হয়েছে