ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু Logo দিনাজপুরে বাসায় আগুন, প্রাণ গেল স্বামী-স্ত্রীর Logo মাদারীপুরে গুদাম থেকে উদ্ধার ৩৭ হাজার লিটার সয়াবিন তেল Logo সিরিজে টিকে থাকতে আজ বাংলাদেশের লড়াই Logo সংসদে রুমিনের বক্তব্যকে ঘিরে উত্তেজনা, আচরণে আপত্তি জামায়াত আমিরের

সোমবার আবার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

চলমান সংঘাতের অবসান ঘটাতে আগামী সোমবার (২০ এপ্রিল) আবারও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। বিষয়টি সংশ্লিষ্ট ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, রোববারই দুই দেশের প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছাবে এবং পরদিন আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হবে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি যুক্তরাষ্ট্র।

এর আগে গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ সময় আলোচনা হলেও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। পরে পাকিস্তানের মধ্যস্থতায় পুনরায় সংলাপে বসতে রাজি হয় উভয় পক্ষ।

পাকিস্তানের সরকারি সূত্র জানায়, গত মঙ্গলবার থেকে দুই দেশকে আলোচনায় ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়। বর্তমানে ১৪ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর থাকায় নতুন করে আলোচনার সুযোগ সৃষ্টি হয়েছে।

আসন্ন বৈঠককে ঘিরে ইসলামাবাদ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন অঞ্চল থেকে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রায় ৪০ দিন ধরে চলা সংঘাতের পর গত ৮ এপ্রিল দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর ১১ এপ্রিল ইসলামাবাদে প্রায় ২১ ঘণ্টা ধরে আলোচনা হলেও তা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। নতুন বৈঠকটি সম্ভাব্য স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
২১ বার পড়া হয়েছে