দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দীপিকা-রণবীর
বলিউডে কিছুদিন আগে রণবীর সিং ও দীপিকা পাডুকোনকে ঘিরে বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও সেই সব জল্পনার অবসান ঘটিয়ে সুখবর দিয়েছেন এই তারকা দম্পতি। তারা জানিয়েছেন, আবারও সন্তানের অপেক্ষায় আছেন দীপিকা।
রোববার (১৯ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেন তারা। গত কয়েকদিন ধরেই দীপিকার দ্বিতীয়বার মা হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছিল, আর এবার সেটিই আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল।
পোস্টে দেখা যায়, তাদের প্রথম সন্তান দুয়ার হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট, যা নতুন অতিথি আগমনের ইঙ্গিত দেয়।
দীর্ঘদিনের প্রেমের পর ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিয়ে করেন রণবীর ও দীপিকা। ২০২৪ সালে তাদের ঘরে আসে প্রথম সন্তান দুয়া। এবার সেই পরিবার আরও বড় হতে যাচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় খবরটি প্রকাশের পর ভক্তদের পাশাপাশি বলিউড অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই জনপ্রিয় জুটিকে।

























