ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

১২ কেজি এলপিজির দাম কমলো ১ টাকা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

১২ কেজি এলপিজির দাম কমলো ১ টাকা।

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এক মাসের ব্যবধানে ভোক্তা পর্যায়ে ১২ কেজির বোতলজাত এলপি গ্যাসের দাম কমেছে ১ টাকা।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এ দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ।

তিনি জানান, নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৪৫৬ টাকা থেকে ১ টাকা কমিয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ঘোষিত নতুন দর আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

একইসঙ্গে, অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৬ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ২ অক্টোবর ভোক্তা পর্যায়ে অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম সেপ্টেম্বর মাসের তুলনায় ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়। আর গত সেপ্টেম্বর, আগস্ট ও জুলাইয়ে বাড়ানো হয়েছিল যথাক্রমে ৪৪ টাকা, ১১ টাকা ও ৩ টাকা।

উল্লেখ্য, সৌদি আরামকো কর্তৃক প্রোপেন ও বিউটেনের মূল্য সমন্বয় করে এই দর নির্ধারণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
১৭২ বার পড়া হয়েছে