ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক Logo নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে দেড় লাখের বেশি পুলিশ, ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতা

আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

শারজায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। এই ম্যাচের মধ্য দিয়ে সাত মাস পর ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। যদিও সাম্প্রতিক সময়ে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে তাদের পারফরম্যান্স খুব বেশি ভালো ছিল না। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সম্প্রতি তিন ম্যাচের ওয়ানডেতে ২-১ ব্যবধানে জিতেছে আফগানিস্তান। ফলে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ওয়ানডে সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। প্রথম ম্যাচে টস হেরে বাংলাদেশ আগে ফিল্ডিং করবে।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। সিরিজের সবগুলো ম্যাচই হবে এই ভেন্যুতেই।

বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, চলতি বছরের মার্চে । এদিকে চোটের কারণে সর্বশেষ ওয়ানডে দলে থাকা তানজিম হাসান সাকিব নেই। অসুস্থতার কারণে নেই লিটন দাসও। ফলে সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে আছেন তানজিদ হাসান তামিম। এ ছাড়া মাত্র একটি ওয়ানডে খেলা জাকির হাসানও ফিরেছেন একাদশে। তিন পেসার নিয়ে একাদশ গড়েছে বাংলাদেশ, সঙ্গে আছেন লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।  
আরব আমিরাতের শারজাহ স্টেডিয়াম আফগানিস্তানের হোম ভেন্যুই বলা চলে। নিজেদের শক্তি প্রদর্শনের হুমকি আগেই দিয়ে রেখেছে তারা। অন্যদিকে চ্যালেঞ্জ নিতে প্রস্তুতির কথাও জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আফগানদের বিপক্ষে সর্বশেষ তিন ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ। যার দুটিতেই দেশের বাইরে। 

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহয়দ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৫৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
১৪৬ বার পড়া হয়েছে