ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo উত্তর কোরিয়ায় একসাথে ১০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ Logo হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা Logo নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী Logo ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের

অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার।

অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর উত্তরার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

উত্তরা পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক জাহান।

গত জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় বিগত আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন শমী কায়সার। তিনি আওয়ামী পন্থী শিল্পীদের একাংশ নিয়ে গঠিত ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেও আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন। সে সময় হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সংশ্লিষ্ট কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

এছাড়া, গত ১৩ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে শমী কায়সারের বিরুদ্ধে মাগুরার আদালতে ১০০ কোটি টাকার মানহানির একটি মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
১৫৪ বার পড়া হয়েছে