ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক Logo নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে দেড় লাখের বেশি পুলিশ, ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতা

২২ বছর পর অস্ট্রেলিয়ায় সিরিজ জিতলো পাকিস্তান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

২২ বছর পর অস্ট্রেলিয়ায় সিরিজ জিতলো পাকিস্তান।

পার্থে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান। আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪০ রানে গুটিয়ে যায় স্বাগতিক অজিরা। সহজ এই লক্ষ্য ২৬ দশমিক ৫ ওভারে দুই উইকেট হারিয়ে টপকে যায় মোহাম্মদ রিজওয়ানের দল। এতে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিজেদের করে নিলো সফরকারীরা। সবশেষ ২০০২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান।

১৪১ রানের মামুলি লক্ষ্যে নেমে দুই পাক ওপেনার আব্দুল্লাহ শফিক ও সাইম আইয়ুব আনেন দারুণ শুরু। সহজে রান বাড়িয়ে দলকে জেতার দিকে নিয়ে যান তারা। উদ্বোধনী জুটিতে ওঠে ৮৪ রান। ল্যান্স মরিসের বলে ৫৩ বলে ৩৭ করে ফেরেন শফিক। ৫২ বলে ৪২ করে কিছুক্ষণ পর সাইমও শিকার হন মরিসের। এরপর অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়েন রিজওয়ান ও বাবর আজম।

রোববার অস্ট্রেলিয়ার পার্থে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের চার পেসারের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন ও হারিস রউফের দুর্দান্ত বোলিংয়ে ৮৮ রানে ৬ উইকেট হারায় অজিরা।

ওপেনার ম্যাথিউ শটের ২২ আর তিনে নামা অ্যারন হার্ডির ১২ রান ছাড়া বাকি টপঅর্ডার ব্যাটাররা দুই অঙ্কে পৌঁছাতে পারেনি। অষ্টম উইকেটে অ্যাডাম জাম্পাকে সঙ্গে ৩০ রানের জুটি করে অস্ট্রেলিয়ার স্কোর ১০০ পার করেন শন অ্যাবট। ২২ বলে ১৩ রান করে জাম্পা আউট হন নাসিমের বলে।

নবম উইকেটে স্পেন্সার জনসনকে নিয়ে ২২ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ার প্রাথমিক মান বাঁচান অ্যাবট। ৪১ বলে অস্ট্রেলিয়ার ইনিংসের সর্বোচ্চ ৩০ রান করেন ডানহাতি এই ব্যাটার। স্পেন্সার আউট হন ১২ রানে। পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। ২ উইকেট নেন হারিস রউফ। ম্যাচসেরা ও সিরিজ সেরার পুরস্কার উঠেছে হ্যারিস রউফের হাতে।

মেলবোর্নে প্রথম ম্যাচে টস জিতে পাকিস্তানকে ২০৩ রানে আটকে ২ উইকেটে জিতেছিল স্বাগতিক দল। অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচে অজিদের ১৬৩ রানে আটকে ৯ উইকেটে জেতে পাকিস্তান। সিরিজের শেষ দুই ম্যাচেই টসে জিতেছিল পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
১৪৭ বার পড়া হয়েছে